প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৩০:১৮ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবিক উদ্যোগ হিসেবে এগারো ধাপে ৪৫০ জনের চোখের অপারেশনের পর শুরু হয়েছে ফলোআপ কার্যক্রম। ময়মনসিংহের বিএনএসবি হাসপাতালের চিকিৎসক দল দুর্গাপুরে এসে এ ফলোআপ সেবা প্রদান করেন। এই পর্যায়ে নির্ধারিত হয় অপারেশন কতটুকু সফল হয়েছে এবং কারা পাওয়ারযুক্ত চশমার প্রয়োজন। শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সহযোগিতায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। কায়সার কামাল যুগান্তরকে জানান, ইতিমধ্যে ১ম থেকে ৪র্থ ধাপের রোগীদের ফলোআপ সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এ পর্যন্ত মোট ১২৮ জন রোগীর জন্য পাওয়ারযুক্ত চশমা প্রয়োজন। এর ধারাবাহিকতায় শুক্রবার ১২৮ জন রোগীর মধ্যে ৯৯ জনের হাতে চশমা তুলে দেওয়া হয়েছে। অনুপস্থিত ২৯ জন রোগীর চশমা শিগগিরই টিমের পক্ষ থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। আরও পড়ুন জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে এই উদ্যোগের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে একটি ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর ছানি অপারেশনের জন্য তালিকা প্রস্তুত করা হয়। ইতোমধ্যে ৪৫০ জনের অপারেশন সম্পন্ন হয়। পর্যায়ক্রমে বাকি রোগীদের অপারেশন সম্পন্ন করা হবে। তারও আগে প্রায় ৪০০ এর অধিক মানুষ চোখের আলো ফিরে পেয়েছে কায়সার কামালের সহযোগিতায়। এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা মানুষের চোখে আলো ফেরানোর মানবিক উদ্যোগ হাতে নিয়েছি। এখন পর্যন্ত ৪৫০ জন চোখের আলো ফিরে পেয়েছে। এখন তারা নতুন করে আলো দেখবে, জীবনের সৌন্দর্য উপভোগ করবে। এখন তাদের প্রত্যেককে প্রয়োজনীয় চশমা ও পরবর্তী চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও ৪৮১ জন রোগীর অপারেশন বাকি রয়েছে। ইনশাআল্লাহ ধাপে ধাপে সবার চোখের আলো ফেরাতে আমরা কাজ চালিয়ে যাব। সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্তৃপক্ষকে এবং আমাদের দলীয় টিমকে। তাদের নিরলস পরিশ্রম ও আত্মত্যাগেই এই মহৎ কাজ সম্ভব হচ্ছে। মানুষের দোয়া আমাদের শক্তি। আমরা চাই মানুষের দুঃখ-দুর্দশা লাঘব হোক, তাদের চোখে যেন আবারও আশার আলো জ্বলে ওঠে।


















Design & Developed by BD IT HOST