সারাদেশ

বাউফলে পান-ব্যবসায়ী ক্যাস বাক্সের ভিতর থেকে ইয়াবা উদ্ধার আটক ১

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ১১:১৩:২৬ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ মো. মুছা (৪০) নামের এক যুবককে আটক করছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৫) রাত অনুমানিক ১১টার দিকে উপজেলার দাশপাড়া ইউপির ল্যাংড়া মুন্সিরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মুছা একই ইউপির খাজুরবাড়ীয়া গ্রামের মো. আনিচুর রহমানের ছেলে।
থানা থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ওই সময় তার পান-সুপারির ক্যাস বাক্সের ভিতর তল্লাসি চালিয়ে ১০৯ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন,আটক যুবক পান-সুপারির ব্যবসার পাশাপাশি মাদক বিক্রি করে আসছে। তাকে আজ মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST