বরিশাল

আদাবাড়িয়াবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন এ.বি.এম আলমাস তালুকদার

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ , ৮:৩৬:৫৮ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল ভাই-বোনসহ ১৩ নং আদাবাড়িয়া ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক এ.বি.এম আলমাস তালুকদার।
নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নতুন দিনে নতুন আনন্দে উচ্ছ্বসিত হোক বাঙালির প্রাণ। পুরনো বছরের সকল জরাজীর্ণতা ও গ্লানি মুছে গিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
তিনি আরও বলেন, বাঙালি জাতির চিরন্তন উৎসব পহেলা বৈশাখ আমাদের ঐক্যের প্রতীক। এই উৎসবের মধ্য দিয়ে আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হোক। দেশ ও প্রবাসে অবস্থানরত আদাবাড়িয়া ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য রইল নতুন বছরের শুভকামনা।
উল্লেখ্য, ১৩ নং আদাবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা প্রচার করা হয়েছে। নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST