প্রতিনিধি ১৮ জুলাই ২০২৫ , ৮:৩১:৪৮ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করতে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করে বিএনপি। দলটি আরও মনে করছে, এর অংশ হিসাবে পরিকল্পিতভাবে একটি মহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। বুধবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি উঠে আসে। এছাড়া সংস্কার নিয়েও বৈঠকে আলোচনা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, বিশেষ করে বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের উদ্দেশ্য, আওয়ামী লীগের হামলা, সংঘর্ষে হতাহত, সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকা প্রভৃতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আলোচনা হয় সম্প্রতি রাজধানীর মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ড, কয়েকটি রাজনৈতিক দলের শিষ্টাচারবিবর্জিত বক্তব্য ও স্লোগান এবং অন্তর্র্বর্তী সরকারের প্রতিশ্রুত আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমে জানানো হয়


















Design & Developed by BD IT HOST