প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯:২২:৫৭ প্রিন্ট সংস্করণ
বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব, সংসদ সদস্য খায়রুল কবির খোকন সাহেবের কাছ থেকে সম্মাননা পেলেন মেধাবী শিক্ষার্থী

মোস্তফা মিয়া নরসিংদী।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এর নরসিংদী পৌর পর্যায়ের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করে সম্মাননা পেয়েছেন কামারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মোঃ ওয়ালিদ আহমেদ আয়ান।
সম্প্রতি নরসিংদী সদর উপজেলার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তার হাতে সনদপত্র তুলে দেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কৃতি শিক্ষার্থী মোঃ ওয়ালিদ আহমেদ আয়ানের এ সাফল্যে তার পরিবার, শিক্ষক ও বিদ্যালয়ের পক্ষ থেকে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। তারা আয়ানের উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও ভালো ফলাফলের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।


















Design & Developed by BD IT HOST