প্রতিনিধি ৩ জুলাই ২০২৫ , ৯:০৮:০০ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম বয়াতিকে (১৮) কুপিয়ে হত্যা ও তাঁর বাবা জাকির হোসেনকে জখমের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে দশমিনা থানায় এ মামলা করেন ফাহিমের মা রেকসোনা বেগম।
মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন শাকিল মীর (২০), সোহাগ (২৪), সানু মীর (৪৫)। তাঁদের মধ্যে সানুকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তিনি বাউফল উপজেলার ভাংরা গ্রামের বাসিন্দা।
এদিকে হত্যাকাণ্ডে অভিযুক্ত সানু মীর, জসিম মীর, কাশেম মীর ও রশিদ মীরের বাড়িতে গতকাল বিকেলে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এতে অন্তত চারটি ঘর পুড়ে গেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।


















Design & Developed by BD IT HOST