ঢাকা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

  প্রতিনিধি ২ জুলাই ২০২৫ , ৯:৪৫:৩৫ প্রিন্ট সংস্করণ

চাঁদপুর প্রতিনিধি:
বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে মারা গেল ছেলেও
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে ছেলেও মারা যান।
বুধবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের কদ্দিপাঁচগাঁও এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার তপাদার বাড়ির বাসিন্দা আব্দুর রব তপাদার (৬০) ও তার ছেলে সায়েম তপাদার (২৩) বাড়ির কাছে রেললাইনের পাশের বিলে পাট জাগ দিতে যায়। পার্শ্ববর্তী আকতার তপাদারের দোকানে নেওয়া বিদ্যুতের সাইড লাইনের তার ছিঁড়ে পানিতে পড়েছিল। একপর্যায়ে সেই ছেঁড়া তারে আব্দুর রব তপাদার জড়িয়ে স্পৃষ্ট হয়ে কাতরাতে থাকলে তার ছেলে সায়েম দূর থেকে বাবার এমন অবস্থা দেখে না জেনে বাবাকে আগলে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরবর্তীতে স্থানীয়রা তাদের বিল থেকে উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
জানা যায়, মৃত আব্দুর রব তপাদার ছিলেন অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তার ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে নিহত সায়েম হোসেন শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৃত আব্দুর রব তপাদারের শ্যালক শাহ আলম বলেন, আমার ভগিনীপতি ও ভাগিনা পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। তারপরও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST