প্রতিনিধি ২ জুলাই ২০২৫ , ২:৩৩:১৬ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল প্রান্তিক কৃষক ও প্রতিষ্ঠানের মধ্যে বীজ, চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২ জুলাই ২০২৫) উপজেলা পরিষদ হলরুমে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মিলন।
উপস্থিত ছিলেন বাউফল থানা ওসি আক্তারুজ্জামান সরকার, উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ, বাউফল উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা ইসহাক, ডাক্তার মো: আবু রায়হান গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়া রিজভী লিমন।
কৃষি কর্মকর্তা মোঃ মিলন বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩,৯৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে উফসী আমন বীজ ও সারের প্রণোদনা দেয়া হবে। এ ছাড়াও হাইব্রিড মরিচ প্রণোদনা দেয়া হবে ৩০০ কৃষকের মাঝে, লেবু চারা ১৪০ জনকে,আম চারা ৮০ জন, নিম-জাম-বেল ও কাঠাল ১৪০০ শিক্ষার্থীদের মাঝে,নারিকেল চারা ৪০০ কৃষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০ তালের চারা ও ৮০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাক সবজির বীজ ও সার বিতরন করা হবে।
একই সাথে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাউফল, পটুয়াখালীর আয়োজনে জাতীয় ফল মেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।












Design & Developed by BD IT HOST