প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১:১৪:১৬ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেল প্রতিনিধি:

পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী-২ (বাউফল) আসনে নির্বাচনী মেরুকরণে নতুন মোড় নিয়েছে। বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদুল আলম তালুকদারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছে গণঅধিকার পরিষদ। রোববার বাউফল বিএনপি কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ হাবিবুর রহমান এই সংহতি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার উন্নয়নের স্বার্থে এখন থেকে দুই দলের নেতা-কর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করবেন।
এদিকে, এই ঐক্যের সমান্তরালে বাউফল উপজেলা বিএনপি এক জরুরি ‘প্রেস নোট’ প্রকাশ করেছে। এতে দেশের বিভিন্ন স্থানে ব্যালট পেপার ও সিলসহ আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এলাকায় বহিরাগতদের আনাগোনা ও ক্যাডারদের তৎপরতা সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। বিশেষ করে জামায়াত-শিবিরের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড ও অস্ত্র মজুদের শঙ্কা নিয়ে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করা হয়েছে।
বিএনপি প্রার্থী সহিদুল আলম তালুকদার বলেন, ভোট জালিয়াতি বা সহিংসতা করে নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে। সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানানোর জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।












Design & Developed by BD IT HOST