সারাদেশ

চট্টগ্রামে করোনা একদিনে ১০ রোগী শনাক্ত

  প্রতিনিধি ১৭ জুন ২০২৫ , ৮:৫৮:২১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এরা প্রত্যেকেই নগরীর বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৩১৯ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২টি, মা ও শিশু জেনারেল হাসপাতাল ল্যাব ও মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৪টি করে, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৬টি, পার্কভিউ হাসপাতালে ২৬টি, মেট্রোপলিটন হাসপাতালে ১৭টি, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫টি এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জন, পার্কভিউ হাসপাতালে ৩ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত ৪ জুন থেকে চট্টগ্রামে নতুন করে ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। বাকি ৩২ জনই নগরীর বাসিন্দা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST