প্রতিনিধি ২ জুন ২০২৫ , ৯:৩৩:১৭ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
টঙ্গী-কালিগঞ্জ মহাসড়কের রেলক্রসিং সংলগ্ন টঙ্গী নিমতলী ব্রিজ এলাকায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজের কারণে মঙ্গলবার (৪ জুন) নির্দিষ্ট কিছু এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৩ জুন) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ইঞ্চি × ৫০ পিএসআইজি পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপনের কাজ চলবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ সময় টঙ্গী বিসিক, পাগাড়, মরকুন, শিলমুন, মাজুখান বাজার, আরিচপুর, গোপালপুর ও তালটিয়া বাজার এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ অনুভূত হতে পারে। তিতাস গ্যাস সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||






Design & Developed by BD IT HOST