সারাদেশ

ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: চসিক মেয়র

  প্রতিনিধি ২৭ মে ২০২৫ , ৮:২৯:০৮ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে আমাদের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানে নাগরিকদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে হবে। এক সময় মেমন মাতৃসদনের স্বাস্থ্যসেবার গৌরব ছিল। সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে।
চসিকের আওতাধীন ওয়ার্ড পর্যায়েও হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
আজ মঙ্গলবার চসিক কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র আরও বলেন, ভিটামিন এ ক্যাপসুল বিতরণ, জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন প্রদানসহ টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় এই কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে চসিকের স্বাস্থ্য খাতকে আরও কার্যকর ও আধুনিক করতে নতুন চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা প্রমুখ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST