প্রতিনিধি ১৩ মে ২০২৫ , ১১:৩৩:০৮ প্রিন্ট সংস্করণ
অনলাইন সংগ্রহ:
মানবিক করিডর নিয়ে জনগণ ও রাজনৈতিক দল অন্ধকারে আছে-এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি করিডরের কারণে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কাও প্রকাশ করেন।
তিনি বলেন, বর্তমান সরকার মানবিক করিডরের কথা বলেছে। বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ। আমরা জানি না, জনগণ জানে না, প্রতিনিধিরা জানেন না কী ধরনের করিডর দেওয়া হবে এবং এর লক্ষ্য কী। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এগুলো সম্পর্কে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলাপ-আলোচনা করার দরকার ছিল। কিন্তু দেখি পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব আরেক কথা বলেন। জনগণ অন্ধকারে আছে, এটা কী ধরনের সরকার। আমরা গণতান্ত্রিক পরিবেশে অভ্যস্ত। গণতন্ত্রের জন্যই তো আমরা ১৬ বছর সংগ্রামের পর ওই মাফিয়া সরকারকে বিদায় করেছি। এখনো কেন আমরা অন্ধকারে থাকব? সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি; কিন্তু আমরাই জানি না কীসের জন্য এই করিডর দেওয়া হচ্ছে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।


















Design & Developed by BD IT HOST