সারাদেশ

বাউফল নওমালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু

  প্রতিনিধি ৮ মে ২০২৫ , ১:৫৭:৪৫ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে নিজ বাড়িতে বিদ্যুৎ চালিত মোটরে পানি সেচ দেয়ার সময় তার লিক থাকায় বিদ্যুৎ শর্ট খেয়ে মো. নূর হোসেন (৫৫) নামে এক শ্রমিকেরে মৃত্যু হয়েছে।
বুধবার (০৭ মে ২০২৫) দুপুর ১২ টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল মুসলিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নূর হোসেন ২নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য মৃত্যু আবদুর রহমান কাজীর ছেলে।
জানা গেছে, নিজ বাড়ির পুকুরে বিদ্যুৎচালিত পাম্প লাগিয়ে সেচ দিতে ছিলেন। ঘটনার দিন গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে ওই পাম্পের কাছে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারে লিক থাকার কারণে বিদ্যুৎ শর্টে গুরুতর আহত হয়ে পড়েন নূর হোসেন ( নুরু কাজী)। পরে তার স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নুর হোসেন কাজীর মৃত্যুর খবরে তার ছেলে,মেয়ে পিতৃহীন হয়ে পড়েছে।
এই আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান,নুর হোসেন কাজী ছিলেন একজন পরিশ্রমী ও সদাচারী মানুষ। তাঁর মৃত্যু সবাইকে হতবাক করেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন,এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST