প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৪ , ১:৫৯:২৬ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সময় এসেছে জনগণের ভোটের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে লিবারেল ডেমোক্রেটিক পার্টির ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সংস্কারের বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি আগেই ৩১ দফা দিয়েছে।
এখান থেকে সংযোজন-বিয়োজন করে দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ করা সম্ভব।
এছাড়া যে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে তা ধরে রাখতে সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।


















Design & Developed by BD IT HOST