প্রতিনিধি 27 November 2026 , 7:13:12 প্রিন্ট সংস্করণ
সাংবাদিক শফিকুল ইসলামের পিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বাউফল সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক একাত্তরের পাতা’পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলামের পিতা মরহুম আবদুর রশিদ চৌকিদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) জুমার নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
মরহুমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার পটুয়াখালূর বাউফল উপজেলার নওমালা বড় জামে মসজিদে জুমার নামাজের পর তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে বটকাজল গ্রামে তাঁর নিজ বাড়িতে দোয়া মাহফিল শেষে দুপুরের খাবারের আয়োজন করা হয়।
উল্লেখ্য, তিনি ২০২৪ সালের ২৭ নভেম্বর বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম তাঁর পিতার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।


















Design & Developed by BD IT HOST