সারাদেশ

সাংবাদিক শামীম ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের মানুষের পাশে থাকতে চায়

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৬ , ৯:২২:৪৬ প্রিন্ট সংস্করণ

সাংবাদিক শামীম ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের মানুষের পাশে থাকতে চায়

মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী প্রতিনিধি:
শামছুল হক শামীমকে যদিও একজন সাংবাদিক
হিসেবে মানুষ চিনে, তার চাইতে বেশি পরিচিতি লাভ করেছে সমাজসেবা, সামাজিক ন্যায় বিচার, সামাজিকতা এবং একজন মানবিক ব্যক্তি হিসেবে। ২০১৯ সালের করোনা মহামারি ও ২৪ সালের বন্যা জলোচ্ছ্বাসের সময় এই শামসুল হক শামীম মানবতার ফেরিওয়ালা হয়ে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাহার বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড ও সততা এবং নিষ্ঠার সাথে বিভিন্ন সংগঠনের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বর্তমানেও তিনি যেসব সংগঠন, মিডিয়া সংগঠন, এবং স্বনামধন্য জাতীয় পত্রিকার সাথে কাজ করে এলাকা চমক পদ সৃষ্টি করেছেন।
তিনপুকুরিয়া প্রবাসী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, সেবার হাট স্পোর্টিং ক্লাবের সদস্য, তিনপুকুরিয়া খলিল কাজী যুব সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক, খলিল কাজী মসজিদ কমিটির প্রচার সম্পাদ। দৈনিক আলোকিত নিউজ পত্রিকার সেনবাগ উপজেলা প্রতিনিধি। দৈনিক দেশীবার্তা পত্রিকার ক্রাইম রিপোর্টার।জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য ও
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য।
আগামী দিনগুলোতে শামসুল হক শামীম তাহার নিজ এলাকার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অবহেলিত গণমানুষের সেবা করার প্রত্যয়ে তাহার আগামী দিনের পথ চলা। শামীম আগামী ইউনিয়ন নির্বাচনে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করার জন্য অত্র ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। সকলের আন্তরিক সহযোগিতায় যদি আগামী নির্বাচনে সাংবাদিক শামছুল হক শামীমকে ২ নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত করা হয় তিনিও সর্বদাই সাধারণ মানুষের সুখে দুখে পাশে থাকবেন। মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং মুক্ত সমাজ গড়ার লক্ষে এলাকার সকল মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST