প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮:৫৯:২৪ প্রিন্ট সংস্করণ
কাজিপুরে পুলিশের পৃথক অভিযান: গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩।

মোঃ আব্দুর রব মনসুর,কাজিপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৭৫ গ্রাম গাঁজা ও ২১ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সোনামুখী ও পাঁচগাছি চরপাড়া এলাকায় এই অভিযানগুলো চালানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— সোনামুখী এলাকার মো. আব্দুর রাজ্জাক এবং পাঁচগাছি চরপাড়া এলাকার মো. শাফিউল ইসলাম ও তার মা মোছা. কল্পনা খাতুন।
পুলিশ সূত্রে জানা গেছে, কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে রোববার দুপুর ১টা ৫০ মিনিটে প্রথম অভিযানটি চালানো হয় সোনামুখী এলাকায়। এ সময় গ্রেফতার মো. আব্দুর রাজ্জাকের বসতবাড়ির শয়নকক্ষ তল্লাশি করে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে একই দিন রাত ৯টা ১০ মিনিটে উপজেলার পাঁচগাছি চরপাড়া এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে পুলিশ। সেখানে মো. শাফিউল ইসলাম ও তার মা মোছা. কল্পনা খাতুনের বসতবাড়ির শয়নকক্ষ থেকে ২ কেজি ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মা ও ছেলেকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
কাজিপুর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।


















Design & Developed by BD IT HOST