সারাদেশ

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮:১৫:৩৭ প্রিন্ট সংস্করণ

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে নিষিদ্ধ ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর ( রবিবার) বিকেলে ৫ টায় সাপ্তাহিক হাট মাছ বাজারে অভিযান চালিয়ে বিক্রির জন্য ৫২ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয় এবং মাছ ব্যবসায়ি ছানাউল ইসলাম (৪০) কে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রামমান আদালত। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার( ভুমি) সাজ্জাদ পারভেজ,। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী। পিরানহা আগ্রামী প্রজাতি মাছ জলাশয়ে ছড়িয়ে পড়লে দেশী মাছ,ও জলজ জীববৈচিত্র্য উপর ক্ষতি কর প্রভাব পডার আশংখা রয়েছে। তাই দেশে পিরানহা মাছ চাষ,উৎপাদন, বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ। জব্দ করা মাছগুলো মাটিতে পুতিয়ে ফেলার নিদের্শ দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST