প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৬ , ৬:২৮:১৪ প্রিন্ট সংস্করণ
বাউফলের নওমালায় বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল খালেক বিশ্বাসের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের আমৃত্যু আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাক্তার আব্দুল খালেক বিশ্বাসের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া ও স্মরণের আয়োজন করা হয়।
**অনুষ্ঠান ও কর্মসূচি:**
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পারিবারিকভাবে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়।
কোরআন খতম শেষে মরহুমের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল খালেক বিশ্বাস তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনে সততা এবং নিষ্ঠার সাথে নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আমৃত্যু নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বাউফল উপজেলা আওয়ামী লীগের সহপতির দায়িত্ব পালন করে স্থানীয় রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। মৃত্যুবার্ষিকীর এই দিনে বক্তারা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।


















Design & Developed by BD IT HOST