সারাদেশ

কাজিপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা সম্পন্ন

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ , ১০:৪৯:০১ প্রিন্ট সংস্করণ

কাজিপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা সম্পন্ন।

মোঃ আব্দুর রব মনসুর,কাজিপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ শে আগস্ট) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ৬২ সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অনুষ্ঠানের সহ-সভাপতি ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, ড্যাব নেতা ডা. আতিক, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান, সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান, শিক্ষক ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তারা এবং কাজিপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান আলী।বক্তারা হাসপাতাল পরিচালনায় নানা প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন।
এ সময় অনুষ্ঠানের সভাপতি ও সংসদ সদস্য সেলিম রেজা বলেন,তিনি মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয়ের সহযোগিতায় হাসপাতালে জনবলের শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ নেবেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল কাঠামো ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীতকরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।হাসপাতালে আগত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সমস্যাগুলোর দ্রুত সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST