সারাদেশ

মদনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ২৪

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ১:০৭:৩০ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদনে পূর্বশত্রুতার জের ধরে দুই প্রতিবেশী পরিবারের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষে নারীসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ৬ নং তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালী বিন্নি গ্রামের সড়কের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৩৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও তুমুল সংঘর্ষ চলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাওয়ালী বিন্নি গ্রামের নজরুল ও প্রতিবেশী জাহাঙ্গীরের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঈদুল ফিতরের সময় গরু জবাই এবং একটি শিশুকে ঘিরে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও বাড়ে।
রোববার দুপুরে নজরুলের পক্ষের সেকুল মিয়া ফতেপুর হাটশিরা বাজার থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীরের পক্ষের লোকজন তাকে পথরোধ করে ধাওয়া দেন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের নারীসহ ২৪ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন—শাস্তুরা, কামাল, নজরুল, আতিউর রহমান, মোফাজ্জল, রবুল, সেকুল, আব্দুল হেকিম, জামাল, বাবলু, রাইস উদ্দিন, কামাল, টিপু, লালন, বিপুল, রকি, জুলহাস, মোরশেদ ও বাক্কা এবং আর অনেকেই আহতদের কয়েকজনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা স্থানীয় পল্লিচিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ মীমাংসার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। প্রশাসনের হস্তক্ষেপেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি বলে দাবি করেন তারা।
৬ নং তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘কাওয়ালী বিন্নি গ্রামের সংঘর্ষের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি মদন থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’
মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে হাসপাতালে যাচ্ছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST