সারাদেশ

বটিয়াঘাটার বিভিন্ন এলাকার জলবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে অপসারণ কার্যক্রম অব্যাহত

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৬ , ৮:৩৭:৪৮ প্রিন্ট সংস্করণ

বটিয়াঘাটার বিভিন্ন এলাকার জলবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে অপসারণ কার্যক্রম অব্যাহত

খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় জলবদ্ধতা নিরসনে অভিযান পরিচালনা মাধ্যমে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন । গতকাল সকাল ১০ টায় উপজেলার ১নং জলমা ইউনিয়ন’র ৮ নং ওয়ার্ডে আলীনগর থেকে শান্তিনগর পর্যন্ত গজালমারী খালের পানি সরবরাহ অবাদ প্রবাহ বিঘ্নকারী প্রতিবন্ধকতা অপসারণ কার্যক্রম পরিচালিনা করা হয় । পরবর্তীতে একই ইউনিয়নের নিজখামার থেকে সাচিবুনিয়া বাজার পর্যন্ত খালটি দখল করে খালের ভিতর দিয়ে প্রায় ২০ টির বেশী আড়াআড়ি রাস্তা নির্মাণ কৃত্রিম জলবদ্ধতা সৃষ্টি করছে । উক্ত খালের দখলকৃত খালের ভিতরের আড়াআড়ি বাঁধ কেটে অপসারণ করা হয়েছে । এছাড়াও এক শ্রেণীর প্লট ব্যবসায়ী ও প্রভাবশালী মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষে ম্যানেজ করে জলমা ইউনিয়নের কৃষ্ণনগর মৌজার ১৮ টি সহ অধিকাংশ ভরাটি রেকর্ডী খাল উপর দিয়ে প্লটের রাস্তা নির্মাণ করে দখলের মাধ্যমে কৃত্রিম জলবদ্ধতা সৃষ্টি করে চলেছে । অপরদিকে ৪ নং সুরখালী ইউনিয়নের রায়পুর স্লুইসগেটে খালে পানি নিষ্কাশনে বিঘ্ন সৃষ্টিকারী নেট পাটা ইত্যাদি অপসারণ করে তা প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় । এব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইকিং করা হয়েছে । অভিযান পরিচালনা করা কালীন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, ভূমি অফিসের কাননগুয়ো রিয়াজ উদ্দিন, সার্ভেয়ার মোঃ মাহতাব হোসেন, পেসাকার প্রসেনজিত দাস, জলমা ভূমি সহকারী কর্মকর্তা( নায়েব) মোঃ কামরুজ্জামান, ভূমি উপসহকারী কর্মকর্তা (নায়েব) সুজন বিশ্বাস সহ এলাকার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা । এব্যাপারে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান এ প্রতিবেদককে বলেন, জলমা ইউনিয়নের নিজ খামার থেকে সাচিবুনিয়া বাজার পর্যন্ত খালটির ২০টি বাঁধ অপসারণ করতে প্রায় ৫ থেকে ৭ দিন সময় লাগবে । তবে এই খালটির বাঁধ অপসারণ হলে জলমা ইউনিয়নের কিছু অংশের জলবদ্ধতা নিরসন হবে ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST