সারাদেশ

বটিয়াঘাটায় খুলনা জেলা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৬ , ২:১৮:০৭ প্রিন্ট সংস্করণ

বটিয়াঘাটায় খুলনা জেলা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ

খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ
অবাধে গাছপালা কর্তন ও কেটে ফেলার পর পুনরায় বৃক্ষ রোপন না করায় পরিবেশের উপর
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ নতুন প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি গতকাল শনিবার বিকাল ৪ টায় বটিয়াঘাটা উপজেলা অডিটরিয়মে স্কুল- কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে খুলনা জেলা পরিষদের আয়োজনে গাছের চারা বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণকালে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপি,জেলা পরিষদের ভাঃ প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান,
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, জিএম রফিকুল হাসান, জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাঈল হোসেন খান।উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম,সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন,জিয়াউর রহমান জিকু, খায়রুল ইসলাম খান জনি, সাইফুর রহমান, রুহুল মোমেন লিটন, মোল্লা ইমরান আহমেদ, আসাবুর রহমান, হাফিজুর রহমান, জসিমউদদীন শেখ, মোল্লা আসাদুর রহমান, আরিফুজ্জামান দুলু, যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, সহযোগী অধ্যাপক আইয়ুব আলী, ইয়ারুল ইসলাম রিপন, পীর আলী, আবু বক্কর নিরু, বাহাদুর মুন্সী, নাজমুল হোসেন, মোঃ সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, খন্দকার ইমরান হোসেন, ইয়াসিন আরাফাত, হাবিবুর রহমান পাপ্পু প্রমুখ। এ সময়
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৫০০ টি ফলজ গাছ বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST