ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনিকে বিশেষ সম্মাননা

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৬ , ৫:৫৬:৪৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রথিতযশা রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন তরুণ গীতিকার ও বিশিষ্ট সুরকার জহুরুল ইসলাম জনি।
গত ২৮ জুলাই (মঙ্গলবার) বিকেলে বাংলা একাডেমির ভিআইপি মিলনায়তনে ‘বার্তা ৫২ নিউজ’-এর উদ্যোগে এই আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া এবং বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান তরুণ এই সংগীতশিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা গ্রহণ করে প্রতিক্রিয়ায় গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি বলেন, গুণীজনদের হাত থেকে এমন সম্মাননা পাওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের। এই স্বীকৃতি আমার কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। আগামী দিনে আরও মানসম্মত গান ও সুর শ্রোতাদের উপহার দিতে চাই।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও শিক্ষা-সংস্কৃতিতে অবদানের ওপর আলোচনা করেন। এ সময় দেশের বরেণ্য শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST