প্রতিনিধি ২৫ জুলাই ২০২৬ , ১০:১১:৩০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক গাজীপুর:
বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নবগঠিত কমিটির শপথ গ্রহণ, দিনব্যাপী প্রীতি খেলাধুলা, বিনামূল্যে চিকিৎসা সেবা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই (শনিবার) গাজীপুরের হারিকেন ফ্যাক্টরির পশ্চিম পাশে সাজেদা পার্কে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি, লেখক, শিক্ষক, আইনজীবী ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ প্রায় তিন শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী এ আয়োজনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং পুরুষ, নারী ও শিশুদের জন্য হাড়িভাঙা, বেলুন ফোটানো ও বালিশ খেলার মতো আনন্দদায়ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুরে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করানো হয়। দুপুরের খাবার শেষে বিকেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সন্ধ্যা ৬টায় সংক্ষিপ্ত সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. বখতিয়ার। নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবের আহমেদ সরকার সুমন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মো. আতিকুর রহমান আনিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক, স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বিশিষ্ট কবি ও সাংবাদিক মো. মশিউর রহমানের পরিচালনায় এবং কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। সমগ্র আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসেন রনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেরাব হোসেন বাপ্পি সানি, গোলাম মাওলা, এ আর এম মজিবুর রহমান নয়ন, মো. মতিউর রহমান মিদুল; যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মো. সাইফুর রহমান বাসার, শাহরিয়ার তালুকদার বিজয় ভূলনা শাহ, মো. শফিকুল ইসলাম, এনায়েত হোসেন, মো. সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, মো. শাকিদুল ইসলাম; অর্থ সম্পাদক হাফেজ মাওলানা সোহাইল মাহমুদ, প্রচার সম্পাদক মো. কাজল মিয়া, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ কুদ্দুস মোল্লা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শাহাদাৎ হোসেন সবুজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মেহেদী হাসান নাজমুল, নির্বাহী সদস্য মনির হোসাইন ও মো. স্বপন আহমেদ।
এছাড়াও গাজীপুর জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাজী কামাল চৌধুরী, সহ-সভাপতি মো. সাইদুর রহমান এবং টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মো. আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো. রুবেল তালুকদারসহ বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















Design & Developed by BD IT HOST