প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ , ৫:৩৫:২৩ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বাউফলে ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই ২০২৬) বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশের সবুজায়ন রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বর্তমান প্রজন্মের মাঝে গাছ লাগানোর মানসিকতা গড়ে তুলতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আশপাশে বেশি করে ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও ভেষজ চারা তুলে দেওয়া হয়। চারা পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং নিজ উদ্যোগে গাছগুলো রোপণ ও পরিচর্যা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


















Design & Developed by BD IT HOST