প্রতিনিধি ৬ আগস্ট ২০২৪ , ১১:৩৬:৫৪ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
দেশকে বদলে দিতে দেশের মানুষকে ড. মুহাম্মদ ইউনূসের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক অনুষ্ঠানে এসে তিনি এ আহ্বান জানান।
নুরুল হক নুর বলেন, দলীয় করণের কারণে অনেক মেধাবীই দেশের বাহিরে চলে গেছেন। আপনারা ড. ইউনূসের মতো মানুষের পাশে দাঁড়ান। আমরা দেশকে বদলে ফেলব। ৫ বছরের মধ্যেই অনেক পরিবর্তন দেখতে পাবেন। যার যে অবস্থান সেখান থেকেই রাষ্ট্র গঠনে কন্ট্রিবিউশন রাখতে হবে। এজন্য যোগ্য লোকের দরকার। এখন দেশ গড়ার কাজ, গড়তে হবে।
ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘সবাই মিলে কাজ করলে ৫ বছরের মধ্যেই অনেক পরিবর্তন হবে। এই মুহূর্ত আমাদের লিডার ড. ইউনূস। তাকে সবাইকে সহযোগিতা করতে হবে। আগামী ৩ মাসের মধ্য নির্বাচন দিতে হবে। যদি বিশেষ পরিস্থিতি প্রয়োজন হয়, হয়ত আরও ১ মাস লাগতে পারে।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে রাজি ড. ইউনূসঅন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে রাজি ড. ইউনূস
দলীয় লেজুরবৃত্তিক রাজনীতির কারণে মেধাবীদের সুযোগ দেওয়া হয়নি দাবি করে নুর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ থাকলে সমাজে ও রাজনীতিতে প্রভাব আসবে।
প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশের বিভিন্ন স্থানে যা হামলা ও ভাঙচুর হচ্ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নুর বলেন, আমাদের ফোকাস থাকবে অসৎ কেউ যাতে আলু পোড়া খেতে না পারে। পুলিশ তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সাধারণ পুলিশের ওপর হামলা করা যাবে না। আমরা এটা নিয়ন্ত্রণ করব। আমরা বলেছি কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভাঙা যাবে না।
নুরুল হক নুর বলেন,আমরা দেখেছি অনেকগুলো টেলিভিশনের অফিসে ভাঙচুর করা হয়েছে, এটা করা যাবে না। এটা আন্দোলনকারীদের কাজ না। যারা এগুলো করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে। যারা এগুলো করছে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। যদি কেউ অপরাধ করে তার বিচার হবে।
নুর বলেন, ‘আমরা দেখেছি অনেকের বাড়িতে আক্রমণ হয়েছে। বাড়িতে আক্রমণ কেন? তবে এটাও মনে রাখতে হবে এটা আম জনতার কাজ নয়। এর পেছনে রাজনৈতিক মদদও থাকতে পারে।
গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নেয়। তীব্র গণ-আন্দোলনের মুখে গত সোমবার তিনি পদত্যাগ করেন।
শুধুই তাই নয়, পদত্যাগের পর ৭৬ বছর বয়সী আওয়ামী লীগ সভাপতি তাঁর ছোট বোন শেখ রেহানাসহ সামরিক হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ প্রধান লন্ডনে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন।
শেখ হাসিনার পদত্যাগের পর ড. ইউনূসকে প্রধান করে অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ড. ইউনূস এ প্রস্তাব গ্রহণও করেছেন।

দৈনিক একাত্তরের পাতা/স






| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||
Design & Developed by BD IT HOST