প্রতিনিধি ১ জুলাই ২০২৬ , ১:৩৩:৩৫ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পটুয়াখালীর বাউফল উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গতকাল (৩০ জুন) উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই গাছের চারা বিতরণ করা হয়।
আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসাঃ আলেয়া বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।
চারা বিতরণকালে চেয়ারম্যান মোসাঃ আলেয়া বেগম বলেন:
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের চেনা প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর এই সবুজ বিপ্লবের ডাককে সফল করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে এবং রোপণকৃত চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগানোর অঙ্গীকার ব্যক্ত করেন।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||






Design & Developed by BD IT HOST