বরিশাল

বাউফলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

  প্রতিনিধি ১১ জুন ২০২৬ , ১১:১৩:২৮ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাউফল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর যৌথ সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১১ ও ১২ জুন অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: মাহমুদ আল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার বিসিএসআইআর-এর আইএনআরএস-এর সাইন্টিফিক অফিসার মো: রিপাজ উদ্দিন।
দেশের টেকসই উন্নয়নের জন্য স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রসার অত্যন্ত জরুরি। তৃণমূল পর্যায়ে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং নতুন নতুন প্রযুক্তিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতি ও জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুই দিনব্যাপী এই সেমিনার ও প্রদর্শনীতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ দর্শনার্থীরা অংশ নেন। প্রদর্শনীতে দৈনন্দিন জীবনে ব্যবহারোপযোগী বিভিন্ন লাগসই ও পরিবেশবান্ধব প্রযুক্তি প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST