সারাদেশ

নতুন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এফবিসিসিআই সভাপতির সৌজন্য সাক্ষাৎ

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৪ , ৫:১৭:০৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
শনিবার রাজধানীর বারিধারায় উপদেষ্টার বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে এফবিসিসিআই সভাপতি দেশের ব্যবসা-বাণিজ্য গতিশীল করা, সাপ্লাই চেইন সচল রাখা, বন্দর ও মহাসড়ক সচল রাখা, সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধ, শিল্প কারখানায় নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম নিয়ে উপদেষ্টার সাথে আলোচনা করেন এবং সহযোগিতা কামনা করেন।
এসময় দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে ব্যবসায়ীসহ সকল জনগণের জান-মালের নিরাপত্তায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শিগগিরিই বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আনুষ্ঠানিক বৈঠক হবে বলে জানান মাহবুবুল আলম।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST