সারাদেশ

৪ মাস পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

  প্রতিনিধি ৬ মে ২০২৫ , ৩:১১:১০ প্রিন্ট সংস্করণ

দৈনিক একাত্তরের পাতা ডেক্স:
৪ মাস পর বাসায় ফিরলেন খালেদা জিয়া
গুলশানের বাসভবন ফিরোজা’য় প্রবেশ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: আনোয়ার হোসেন
লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা’য় প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি। পথে-পথে দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনায় সিক্ত হয়ে দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছায় তাকে বহনকারী গাড়ি বহর।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST