আন্তর্জাতিক

৪৮ ঘণ্টায় তিন শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

  প্রতিনিধি ৩ জুলাই ২০২৫ , ৯:২৮:৩২ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক:
৪৮ ঘণ্টায় তিন শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল
যুদ্ধবিরতি নিয়ে তোড়জোড়ের মধ্যেও গাজায় চরম বর্বরতা দেখিয়ে যাচ্ছে ইসরাইল। গত ৪৮ ঘণ্টায় গাজাজুড়ে তিন শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ সময়ের মধ্যে গাজার বিভিন্ন এলাকায় অন্তত ২৬টি হত্যাযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহত ওই তিন শতাধিক ফিলিস্তিনির মধ্যে শুধু গতকাল বৃহস্পতিবারই নিহত হয়েছে ৭৩ জন। এই ৭৩ জনের মধ্যে ৩৩ জন নিহত হয়েছেন ইসরাইল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ সংগ্রহ করতে গিয়ে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো ছাড়াও গাজাজুড়ে বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় নির্বিচারে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। গতকালও ওই ত্রাণ কেন্দ্রগুলো ছাড়াও হামলা চালিয়েছে আল-মাওয়াসির একটি শরণার্থীশিবিরে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাবুই ছিল তাদের হামলার লক্ষ্যবস্তু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আল-মাওয়াসিতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আরেক আশ্রয়কেন্দ্র মোস্তাফা হাফেজ স্কুলেও ইসরাইলি সেনাদের বোমা হামলায় নিহত হয়েছেন ১১ জন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST