সারাদেশ

বাউফলে সাবেক ইউপি সদস্য আজাহার আকন আর নেই

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৫ , ৯:৫০:৩০ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আজাহার আকন(৯০) মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (২২ নভেম্বর ২০২৫) শনিবার ভোর ৬ টার দিকে নওমালা ইউনিয়ন বটকাজল গ্রামের নিজ আকন বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি মৃত‍্যুকালে ছয় ছেলে, এক কন্যা, স্ত্রী, সন্তান সহ অসংখ‍্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ শনিবার আছর বাদ নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়।
ইউপি সদস্য আজাহার আকনের মৃত‍্যুতে এলাকাজুড়ে শোক বিরাজ করছে। সদালাপি, বিনয়ী হিসেবে পরিচিত তার মৃত‍্যুতে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে পরিচিত ও প্রিয়জনরা শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST