রাজনীতি

হিন্দু-মুসলমান ভেদাভেদ নয়, আমরা ভাই ভাই: দুলু

  প্রতিনিধি ২ মে ২০২৫ , ৬:৪৯:২২ প্রিন্ট সংস্করণ

নাটোর প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেই সবচেয়ে বেশি হিন্দুদের জায়গা-জমিতে দখলদারিত্বের ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন হিন্দুদের নিরাপত্তা দেওয়া হয়েছিল। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সময়টা হিন্দুদের সবচেয়ে ভালো সময় ছিল বলে দাবি করেন তিনি।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে নাটোর শহরের পিলখানা স্বর্ণপট্টি এলাকায় শ্রীমহাপ্রভুর বার্ষিক ভোগ মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুলু বলেন,২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত হিন্দু সম্প্রদায় কষ্টের মধ্যে ছিলেন। আমি, আমার দল, আমাদের নেতা তারেক রহমান এবং খালেদা জিয়া সব সময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। এখানে হিন্দু-মুসলমান ভেদাভেদ নেই, আমরা সবাই ভাই ভাই। আমরা ঐক্যবদ্ধভাবে নাটোরের সকল কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।
তিনি আরও বলেন,৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সারাদেশে অস্থিরতা সৃষ্টি হয়েছিল। তখন নাটোরের হিন্দুদের যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য পুলিশের অনুরোধে আমি নিজে পাহারায় ছিলাম। সেনাবাহিনী এবং প্রশাসনের সঙ্গে কথা বলে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম। আমি বলেই গেলাম, যতদিন বেঁচে থাকি, আমি ও আমার দল আপনাদের পাশে থাকবে।
দুলু বলেন, “মাথায় রাখতে হবে, এ দেশ আমাদের সবার। হিন্দু-মুসলমান যার যার ধর্ম সে সে পালন করবে। এটাই আমাদের মূলনীতি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST