প্রতিনিধি ৫ মার্চ ২০২৬ , ৭:২৯:৫৭ প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি:
জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দিয়েছিলেন। পরিবারের স্বপ্ন পূরণের জন্য প্রতিদিনের মতো কাজেও বের হয়েছিলেন; কিন্তু আর ফেরা হলো না মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রবাসী মো. রুবেল আহমদে।
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বুধবার (৪ মার্চ) রাতে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৌলভীবাজার কুলাউড়া ইউনিয়নের নাজিরের চক এলাকার মৃত মো. রইছ আলীর ছেলে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম। তিনি রুবেলের পরিবারের বরাতে জানান, রুবেল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। রুবেল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
বুধবার কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথে সৌদি আরবের নাজরান ইয়াদামা আজিজিয়া সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||






Design & Developed by BD IT HOST