আন্তর্জাতিক

ওয়াশিংটনের ‘ব্ল্যাকমেইলে’ বন্ধ হবে না ইরান-রাশিয়ার বাণিজ্য

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ৮:০৭:০৮ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান বিক্ষোভের জের ধরে ঘোষণা দেন, ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের কথার জবাবে বুধবার (১৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, কোনো তৃতীয় পক্ষ ইরানের সঙ্গে মৌলিক ও কৌশলগত সম্পর্কের প্রকৃতি পরিবর্তন করতে পারবে না। ওয়াশিংটনের কোনো ‘ব্ল্যাকমেইল’ তাদের কৌশলগত অবস্থান থেকে সরাতে পারবে না। খবর সিনহুয়ার।
লাভরভ বলেন, সুনির্দিষ্ট চুক্তির ওপর ভিত্তি করে রাশিয়া ও ইরানের সম্পর্ক প্রতিষ্ঠিত। এই সম্পর্ক উভয় রাষ্ট্র এবং তাদের জনগণের স্বার্থ রক্ষা করে। গভীর সম্পর্কের উদাহরণ হিসেবে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং ‘আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডোরের’ মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি।
বাস্তবসম্মত এই প্রকল্পগুলোর অংশীদারিত্বে কোনো বাহ্যিক চাপে ফাটল ধরাতে পারবে না। অন্য কোনো দেশ কী বলল বা কী হুমকি দিল তা নিয়ে রাশিয়া বিচলিত নয়’ বলেও মন্তব্য করেন লাভরভ।
সংবাদ সম্মেলনে লাভরভ যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেন, ওয়াশিংটন নিজেই যেসব আন্তর্জাতিক নিয়ম বা ‘বিশ্বায়নের’ প্রচার করেছিল, এখন তারা নিজেরাই তা লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্র যেভাবে তাদের নিজস্ব নীতি বিসর্জন দিচ্ছে, তাতে প্রমাণিত হয় আমাদের আমেরিকান অংশীদাররা অত্যন্ত অনির্ভরযোগ্য। ওয়াশিংটনের কোনো ‘ব্ল্যাকমেইল’ তাদের কৌশলগত অবস্থান থেকে সরাতে পারবে না।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST