প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৪ , ৪:২৮:১১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হলে গতকাল বৃহস্পতিবার যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়ছবি : সংগৃহীত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পাঁচটি হলে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে রামদা, চাকু, লোহার পাইপ, কিরিচ, মদের বোতল উদ্ধার করা হয়।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক খসরু মোহাম্মদ সালাউদ্দিন অভিযানের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে ৪০টি রামদা, হেলমেট, বিপুল পরিমাণ লোহার পাইপ, মদের বোতল, কিরিচ উদ্ধার করা হয়। অভিযানে কতটি অস্ত্র উদ্ধার করা হয়েছে, তা গণনার কাজ চলছে। তবে কাউকে আটক করা হয়নি।
অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইনচার্জ সোহরাব হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোজাম্মেল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. এমদাদুল হক, নিরাপত্তা কর্মকর্তা আশফাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


















Design & Developed by BD IT HOST