ঢাকা

সিমেন্ট কারখানার উত্তপ্ত কয়লা ছিটকে দগ্ধ ৬

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৫ , ১১:৩৮:৪১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
নারায়ণগঞ্জের বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার রুমে উত্তপ্ত কয়লা ছিটকে ছয় শ্রমিক দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মদনগঞ্জে ওই সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
দগ্ধরা হলেন- তাইজুল ইসলাম (৩৫), কামাল হোসেন (৪৫), মো. নাহিদ হাসান (২২), ফেরদৌস (৩৫), আতিকুর রহমান (৪২) এবং তোরাব আলী (৫৫)।
তাদের মধ্যে তাইজুলের শরীরের ১২ শতাংশ, কামালের ২৬ শতাংশ, নাহিদের ৪০ শতাংশ, ফেরদৌসের ১০ শতাংশ, আতিকুরের ২৭ শতাংশ এবং তোরাবের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে।
আহতদের ঢাকা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তিনি বলেন, কারখানা থেকে শুরুতে আমাদের কিছু জানানো হয়নি। পরে খোঁজ পেয়ে যোগাযোগ করা হলে কারখানা কর্তৃপক্ষ জানায়, বয়লার রুমের চুল্লিতে দেওয়ার সময় উত্তপ্ত কয়লা ছিটকে কয়েকজন শ্রমিকের গায়ে পড়ে। এতে ছয়জন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
কারখানার সিনিয়র এক্সিকিউটিভ (অ্যাডমিন) আব্দুর রহিম মোবাইলে বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে উত্তপ্ত কয়লা ছিটকে গায়ে পড়লে সামনে থাকা ছয়জন শ্রমিক দগ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST