প্রতিনিধি ৮ আগস্ট ২০২৬ , ৭:১৮:৩২ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা সাপের কামড়ে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৮টার দিকে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে জাকির হোসেন স্ত্রীর পরিভানুর সঙ্গে খাটে বসে পা দুলিয়ে দুলিয়ে মুড়ি খাওয়ার সময় একটি সাপ তাকে কামড় দিয়ে পালিয়ে যায়। এরপর তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নেওয়ার হয়। সেখানে তার উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাকিরের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো মেজবাহ উদ্দিন বলেন, জাকির হোসেনকে যখন উপজেলা হাসপাতালে তার পরিবারের লোকজন নিয়ে আসে তখনই তার উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। এ কারণে ওই সময় জাকির হোসেনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া জরুরি ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জাকির হোসেন মৃধার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


















Design & Developed by BD IT HOST