ঢাকা

রোববার চালু হচ্ছে না মেট্রোরেল

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৪ , ১১:২৩:০৪ প্রিন্ট সংস্করণ

প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শুরু না হওয়ায় আগামী রোববার মেট্রোরেল চালু হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত ১১ আগস্ট প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে ৭ দিনের মধ্যে পুনরায় মেট্রো ট্রেন চালু করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। অনিবার্য কারণবশত মেট্রোরেল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনো শুরু করা সম্ভব হয়নি।
৭ দিনের মধ্যে মেট্রোরেল চালুর লক্ষ্য ৭ দিনের মধ্যে মেট্রোরেল চালুর লক্ষ্য
এতে আরও বলা হয়, কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন ছাড়া অপর ১৪টি স্টেশন পুনরায় চালুর জন্য মেট্রোরেল সিস্টেম ও যাতায়াতকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। এই প্রেক্ষাপটে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না।
ছাত্র জনতা গণ আন্দোলনের মধ্যে মেট্রোরেলের দুই স্টেশন মিরপুর–১০ ও কাজিপাড়ায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে স্টেশন দুটির বেশ ক্ষতি হয়েছে।
গত ২০ জুলাই থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST