আইন আদালত

মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুককে বিমানবন্দরে আটক

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৪ , ৫:৪৫:৩৮ প্রিন্ট সংস্করণ

দৈনিক একাত্তরের পাতা ডেক্স:
পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুককে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।তিনি ব্যক্তিগত সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছিলেন।
রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ সূত্র জানায়, গতকাল (শনিবার) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাকে আটকে দেওয়া হয়।
সূত্র জানায়, গোলাম ফারুক ব্যাংকক যাওয়ার উদ্দেশে বিমানবন্দরের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে যান।তিনি থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল।কিন্তু তিনি ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পরই ইমিগ্রেশন অফিসার তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।এরপর তাকে আর বিমানে চড়তে দেওয়া হয়নি।
ডিএমপির সাবেক এই কমিশনার বর্তমানে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে রয়েছেন।রোববার বিকাল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে থানায় হস্তান্তর করা হবে নাকি বাড়িতে ফিরতে দেওয়া হবে- সে বিষয়ে কোনো সিদ্ধান্তের তথ্য জানা যায়নি।
গোলাম ফারুক যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST