সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ১১:৫৬:৪৭ প্রিন্ট সংস্করণ

ময়মনসিং প্রতিনিধ:
ময়মনসিংহ জেলার ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৮টার দিকে ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাগামারায় জনৈক লিটনের বাড়ির সামনে ময়মনসিংহগামী একটি ট্রাক ও উলটো পথে ভালুকাগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজি চালকসহ দুইজনের মৃত্যু হয়।
সংঘর্ষের খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহতরা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা গ্রামের শামসুল হকের ছেলে সিএনজিচালক আব্দুল মতিন (৪৫) এবং অপরজন একই এলাকার আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫৩)।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে এবং সিএনজি ত্রিশাল থানা পুলিশের হেফাজতে রয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST