সারাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৫ , ৮:৫৬:৫৮ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার রাজিবপুর ইউনিয়নের বেপারিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এবাদুল (৫০) ও তার স্ত্রী সাজেদা বেগম (৪০)। তাদের বাড়ি উচাখিলা ইউনিয়নের চরআগলী গ্রামে।
জানা যায়, ঘটনাস্থলেই এবাদুলের মৃত্যু হয়। দুর্ঘটনায় তার স্ত্রী, শিশুসন্তান ও সিএনজিচালক গুরুতর আহত হলে স্থানীয় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সাজেদা বেগমের মৃত্যু হয়।
জানা যায়, নিহত এবাদুল তার স্ত্রী-সন্তানসহ ত্রিশাল থেকে সিএনজি করে ফেরার পথে গরুবাহী একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্ত্রীও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানা গেছেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST