প্রতিনিধি ২৫ জুলাই ২০২৬ , ৫:৫১:২৬ প্রিন্ট সংস্করণ
বাঘারপাড়া যশোর প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় দলটির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের অন্যতম প্রধান সংকট হলো কর্মসংস্থান। তিনি অভিযোগ করেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো ব্যর্থ হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলা পরিষদ গেট চত্বরে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের তরুণ সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা আজ সবচেয়ে জরুরি প্রয়োজন। কিন্তু কাঙ্ক্ষিত কর্মসংস্থানের অভাবের কারণে যুবসমাজ আজ হতাশ। তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে জবাবদিহি, সুশাসন এবং জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করা না গেলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। একটি জবাবদিহিমূলক, গণমুখী ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পথসভায় এনসিপির রাজনৈতিক লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তারা বলেন, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে হলে দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণের বিকল্প নেই।
এনসিপি নেতা ইয়াহিয়া জিসানের সভাপতিত্বে পথসভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশ নেন।


















Design & Developed by BD IT HOST