সারাদেশ

বাউফল উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আহবায়ক গাজী গিয়াস,সম্পাদক ফিরোজ

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ৮:১৭:১৬ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলার বাউফল উপজেলা যুবদলের নতুন আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আজ এই কমিটির অনুমোদন প্রদান করেছেন।
ঘোষিত আংশিক কমিটিতে গুরুত্বপূর্ণ পদ প্রাপ্তরা হলেন, আহবায়ক গাজী মো. গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম ঝুরন, যুগ্ম আহবায়ক মো. রিয়াজ মাহমুদ ও সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বাউফল উপজেলা যুবদলের ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করতে হবে। পূর্ণাঙ্গ কমিটি গঠন শেষে তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বার্তার মাধ্যমে এই নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST