প্রতিনিধি ৭ আগস্ট ২০২৪ , ১:৫৯:০৪ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স রিপোর্ট:
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাউফলে সহিংসতায় প্রেসক্লাব বাউফল এর আইন বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান শাহিন (৪৫) নামে এক সংবাদ কর্মী, মারা গেছেন। সোমবার সন্ধ্যার দিকে মদনপুরা ইউনিয়নের চৌমোহনী এলাকায় তিনি জনরোষের শিকার হন। ১-২শ’ বিক্ষুব্ধ জনতা এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এদিকে বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, জনতা ভবন, পৌরসভা কার্যালয়, পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের মুসলিমপাড়ার বাসভবন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের বাংলাবাজারস্থ বাসভবন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাব বাউফল এর সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদের গার্লস স্কুল রোডস্থ বাসভবন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের হাসপাতাল রোডের বাসভবন ও তার এক ভাড়াটের ব্যবসা প্রতিষ্ঠান, বগা বন্দরে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের বসত বাড়ি ও বগা ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে অগ্নি সংযোগ ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা, এমপি আসম ফিরোজের সাবেক এপিএস রফিকুল ইসলামের কনকদিয়া বাজার সংলগ্ন বাসভবন, একই ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদারের বাসভবন, ইউপি সদস্য কুলসুম এর কনকদিয়া বাজার সংলগ্ন বাসভব হামলা, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মহাসিনের বাসভবনে অগ্নি সংযোগ ও ভাঙচুর করে। নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ও বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়েছে।
এছাড়াও বিক্ষুব্ধ লোকজন বগা লঞ্চ ঘাট এলাকায় জুয়েল মীরের দুইটি ব্যবসা প্রতিষ্ঠান, কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারের ফয়সাল গাজীর একটি মুদির দোকান ও একটি গুদাম, আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, দাশপাড়া ল্যাড়া মুন্সীর পুল এলাকায় ৭-৮ টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে। কালিশুরী এলাকায় উত্তম নামের এক আওয়ামী লীগ নেতার চোখ তুলে ফেলে উত্তেজিত জনতা। এছাড়াও বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ চত্বর, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ ও পৌর কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪টি ম্যুরাল ভাঙচুর করে। উত্তেজিত জনতা সোমবার দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত বাউফল থানা ঘেরাও করে রাখে। পরে বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

দৈনিক একাত্তরের পাতা / স


















Design & Developed by BD IT HOST