সারাদেশ

বাউফলে শপিং মল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ: ইউএনওর ঘোষণা

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ , ৮:৫৮:৪৩ প্রিন্ট সংস্করণ

বাউফলে শপিং মল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ: ইউএনওর ঘোষণা

শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বিদ্যুৎ বিভাগ থেকে প্রাপ্ত নতুন নির্দেশনা অনুযায়ী, পটুয়াখালীর বাউফল উপজেলায় শপিং মল, মার্কেট এবং সব ধরনের দোকানপাট খোলার সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট ২০২৬) বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ তাঁর অফিসিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টে এই নির্দেশনা জানান।
ঘোষণা অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।
বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে জারীকৃত এই নির্দেশনায় আরও কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-প্রতিদিন সন্ধ্যা ৭:০০ টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে।যাবতীয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮:০০ টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে।
তবে সাধারণ মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় এই নির্দেশনার আওতা বহির্ভূত রাখা হয়েছে কিছু প্রতিষ্ঠানকে। এর মধ্যে রয়েছে খাবারের দোকান, হাসপাতাল এবং ওষুধের দোকান।
সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত মনিটরিং বা তদারকি পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমা মেনে চলতে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন উপজেলা প্রশাসন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST