প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ , ১১:০৬:০৬ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফলে যথাযোগ্য মর্যাদা মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ (২৬শে মার্চ ২০২৬) বৃহস্পতিবার সকালে বাউফল উপজেলা সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাউফল সাংবাদিক ক্লাব।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বাউফল সাংবাদিক ক্লাবের সভাপতি এম জাফরান হারুন, সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ মাওলানা মো. আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামিম হোসেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,আজকের এই মাহেন্দ্রক্ষণে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব বীর সন্তানদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই লাল-সবুজের পতাকা।
বক্তারা আরও উল্লেখ করেন যে, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করে যাবেন।
এ সময় ক্লাবের সাধারণ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


















Design & Developed by BD IT HOST