বরিশাল

বাউফলে মাদক সেবনে বাঁধাঃ একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৫ , ৮:৪১:২২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মাদক সেবনে বাঁধা দেওয়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করার হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আরিফ (২৫), তার বাবা আউয়ুব আলী সিকদার (৭০), চাচা সেলিম সিকদার (৪৬) এবং দাদি চাঁন বানু (৯৫)।
জানাগেছে, ওই এলাকায় আবুল হোসেন, জুয়েল, আরিফ ও কাওসারসহ কয়েকজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিল।
এসময় ভুক্তভোগী আরিফ তাদের বাঁধা দিলে তার ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। আরিফকে রক্ষায় তার বাবা, চাচা ও দাদি এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এদের মধ্যে আইয়ুব আলী, চাঁন বানু ও সেলিমকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আরিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন ,বিষয়টি আমারা জানা নেই। আমি খোঁজ খবর নিচ্ছি । অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST